সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাস্থ চাঁদপুর ফোরাম এর উদ্যোগে ঢাকাস্থ চাঁদপুরের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে সেতুবন্ধন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিএমএ মিলনায়তনে এ সেতুবন্ধন সভা অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ চাঁদপুর ফোরামের আহবায়ক মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, এফবিসিসিআই সদস্য এম এস মোস্তফা কামাল, দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, বিডি সমাচার ২৪ ডটকমের সম্পাদক মহসিন হোসেন, বিশিষ্ট সংগঠক মাসউদুর রহমান, এহতেশামুল হক সাখী, মুফতি সাব্বির আহমদ, ঢাকা ওয়াসার ইন্সপেক্টর শাহ পরান, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহবায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, শাহাদাত প্রকাশনী সত্ত্বাধীকারী শাহাদাত হোসেন প্রধানীয়া, সাংবাদিক মোঃ সাইফুদ্দিন, সালাউদ্দিন খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন,ঢাকায় বসবাসকারী চাঁদপুর জেলার নাগরিকদের মধ্যে আদর্শ সমাজ গঠনে একতা, সেতুবন্ধন, সোহার্দ্য, ভ্রাতৃত্ববোধ স্থাপন, সামাজিক সম্প্রীতি ও বাঙালিয়ানা সংস্কৃতির মাধ্যমে অপরাপর সহযোগী হওয়ার মধ্যে দিয়ে একটি টেকসই, মজবুত, ঐক্যবদ্ধ সোসাইটি প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, চাঁদপুরের সামাজি,সাংস্কৃতিক, অবকাঠামো উন্নয়নে ও বেকারত্ব,মাদক দূরীকরণে গঠনমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আগামীতে যথাযথ ভুমিকা রাখবে ঢাকাস্থ চাঁদপুর ফোরাম। চাঁদপুরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন ফোরামের এই নেতৃবৃন্দরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ