সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছেড়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। এর আগে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে সকাল ১০টার পর কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা গণমাধ্যমকে জানান, স্কুলের অভ্যন্তরীণ বিষয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ না করতে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে লটারির ভিত্তিতে ভর্তির প্রথা চলে আসছে। ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী তাদের কলেজে পড়ার সুযোগ হারাচ্ছেন। এ অবস্থায় পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তি নেওয়ার দাবি জানান তারা।

দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে আসাদ গেট থেকে গাবতলী যাওয়ার পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট দেখা দেয়। শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ