রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

লটারি নয় মেধায় ভর্তির দাবিতে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টার পর তারা কলেজে থেকে বেরিয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনে সড়কে অবস্থান নেন। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। ভোগান্তি পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, লটারিরভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা।

পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইয়েরভিত্তিতে কলেজে ভর্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ