সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ইজতিমায় প্রথম পর্ব চান সাদপন্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গী ইজতিমার বৈষম্য দূর করে এবারের ইজতিমায় প্রথম পর্বে ইজতিমা করতে দেয়ার দাবি জানিয়েছে সাদপন্থীরা। একই সঙ্গে দেশের সব মসজিদে তাবলিগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা উভয়পক্ষের জন্য নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

বুধবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সাদপন্থী নেতারা জানান, আইন অনুযায়ী, কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তাবলিগের সংঘাতকে যারা জিইয়ে রাখতে চায়, তাদের দেশের ও ইসলামের শত্রু বলে অভিহিত করেন তারা।

এ সময় বিশ্ব ইজতিমার ঐতিহ্য ফিরিয়ে আনতে মাওলানা সাদের ইজতিমায় উপস্থিতি নিশ্চিত, উভয়পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কাজ পরিচালনার বন্দোবস্ত, কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে সাদপন্থীদের হাত প্রদান এবং তাবলিগের ইস্যু নিয়ে বিভিন্ন সহিংসতাপূর্ণ প্রোগ্রামে মাদরাসা ছাত্রদের ব্যবহার নিষিদ্ধের দাবি জানানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ