সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

মুফতি সালমানের শারীরিক অবস্থার উন্নতি, দেশ-বিদেশে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে স্কুলগামী শিশুদের দ্বীন শেখার অভিনব পদ্ধতি সংস্থা ‘দ্বীনিয়াত বাংলাদেশ’র প্রধান মুফতি সালমান আহমাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের টিম তাকে ৮০ ভাগ মৃত ঘোষণার পরেও আল্লাহ পাকের দয়া ও আলেম-ওলামাদের দোয়ায় এখন তিনি শঙ্কামুক্ত।

জানা গেছে, দেশ-বিদেশে দোয়া করেছেন বরেণ্য আলেমে দ্বীনসহ অনেকেই দোয়া করেছেন। খোঁজ-খবর নিয়েছেন। বিশেষত বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার শায়খ হজরত মাওলানা মাহমুদুল হাসান, তাবলিগ জামাতের মারকাজের মুরুব্বি মাওলানা জোবায়ের আহমদ, ফেনী রশিদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শহীদুল্লাহ ও মদিনার মাওলানা ইউনুস তার জন্য দোয়া করেছেন। তারা খোঁজ-খবরও নিয়েছেন। এছাড়াও ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন প্রবাসীরা মুফতি সালমান আহমাদের সুস্থতা কামনা করে দোয়া করেছেন।

মুফতি সালমান আহমাদ অনেকটা সুস্থ। তাই আইসিইউ থেকে কেবিনে তাকে স্থানান্তর করা হয়েছে। তিনি রাজধানীর গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে তার জ্ঞানও ফিরেছে। স্বজনদের সঙ্গে কথাও বলতে পারছেন মুফতি সালমান। ওই হাসপাতালের চিকিৎসকরা মনে করছেন- এখন তিনি শঙ্কামুক্ত। এসব খবর আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার ভাই মুফতি মাসুম বিল্লাহ।

পরিবার সূত্রে জানা গেছে, মুফতি সালমান আহমাদ ডেঙ্গু ও মেলেরিয়া রোগে আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। মেলেরিয়ার ওষুধ এ দেশে এভেলেভেল না হওয়ায় চিকিৎসকরা তাকে নিয়ে ঝুঁকিতে ছিলেন। দেশের বাইরে নিয়ে যাওয়ারও পরিস্থিতি ছিল না।

অল্প সময়ে ঝুঁকি কেটে যাওয়ায় মুফতি সালমান আহমাদের পরিবার আল্লাহর নিকট শুকরিয়া করেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া চেয়েছে তার পরিবার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ