রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।

বৃষ্টিপাতের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট, ঢাকা মেডিকেলের বহির্বিভাগ গেট, ফ্লাইওভারে ওঠার মুখে একুশে হলের গেটের সামনের সড়ক এখন পানির নিচে।

এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, শাহবাগ, শান্তিনগর, মিরপুর, মতিঝিলসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলি পানির নিচে তলিয়ে গেছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাগরে আগামী ৪৮ ঘণ্টা লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আগামী দু–তিন দিন বৃষ্টিপাত বাড়তে পারে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ৯০ মিলিমিটার। তবে ঢাকায় দিনে সামান্য বৃষ্টি হলেও সন্ধ্যার পর বৃষ্টি বাড়তে থাকে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ