রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

রাজধানীতে আশ্বিনের বৃষ্টি, ভোগান্তিতে পথচারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জীবিকার তাগিদে গন্তব্যে ছুটে চলা মানুষ- ছবি: সংগৃহীত

আশ্বিনের মাঝামাঝি সময়ে এসে বেড়েছে বৃষ্টির দাপট। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি করে গগণ চিরে ঝরছে বৃষ্টি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই এমন অবস্থা থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ছাড়াও জীবিকার তাগিদে গন্তব্যে ছুটে চলা মানুষ।

এদিন সকাল থেকেই কখনো ঝিরিঝিরি আবার কখনো মুষলধারে বৃষ্টিতে ইতোমধ্যেই ঢাকার বেশকিছু সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিভেজা রাজধানীর সড়কগুলোতে কোথাও কোথাও যানবাহনের জটলাও দেখা গেছে। সবমিলিয়ে গত কয়েক দিনের বৃষ্টিতে তাপপ্রবাহের দাপট কমলেও যানজট আর জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে ঢাকার পথে পথে।

বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত কখনো থেমে থেকে আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে এর মধ্যেই রাজধানীর সড়কগুলোয় বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে ছুটতে দেখা গেছে গন্তব্যে ছুটে চলা মানুষদের।

এদিকে আজ দিনভর বৃষ্টিপাতের এমন দাপট থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, বুধবারের মতো আজও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কখনো ঘন কালো মেঘে ছেয়ে যেতে পারে আকাশ। তবে সন্ধ্যার পর বৃষ্টি থেমে যেতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে রাজধানী ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ