রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হবে। তিনি বলেন, “কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে মেরামতের কাজ শুরু হয়েছে আরও আগেই। আজও স্টেশন চালুর কারিগরি নানা দিক পরীক্ষা করে দেখা হয়েছে। আগামীকাল আমরা ফাইনাল ট্রায়াল করব।”

কবে এই স্টেশন চালু হতে পারে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নির্দিষ্ট না করে আমি বলব- অতি দ্রুত, শিগগিরই চালু হবে। বুধবার আমরা প্রেস কনফারেন্স করব, সেদিন অনেক কিছু জানতে পারবেন।”

উল্লেখ্য, গত সোমবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। তাকে ২০১৭ সালের ২৬ অক্টোবর এই দায়িত্ব দিয়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার।

ছিদ্দিকের জায়গায় চলতি দায়িত্ব পান ডিএমটিসিএলের লাইন-৫ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুর রউফ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ