রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

পৌঁছেছে ৫০ বোট; ত্রাণ সংগ্রহ চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তত ৫০টি বোট ইতোমধ্যে ফেনী আর নোয়াখালীতে পৌঁছে গেছে। সারাদিনে আরও ২০০ বোট যাবে বলে জানিয়েছেন সমন্বয়করা। এছাড়া সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে এখন পর্যন্ত টিএসসির সামনে শুকনা খাবার অর্থাৎ মুড়ি, চিড়া, বিস্কুট, শিশু খাদ্য, বিশুদ্ধপানি, জামা কাপড় ও মেডিসিনসহ নানা কিছু জমা পড়ছে।

সরেজমিন দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ দিতে আসছেন টিএসসিতে। অনেকে আবার নগদ টাকাও দিচ্ছেন।

সম্বনয়করা জানান, পানিবন্দী মানুষের পাশে সামর্থবানদের এগিয়ে আসা দরকার। শিক্ষার্থীরা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। ত্রাণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম বিভিন্ন এলাকায় যাচ্ছে। আরও সহায়তা দরকার।

এদিকে রাজধানী থেকে রওনা দেয়া শিক্ষার্থীদের প্রথম টিম এরই মধ্যে পৌঁছে গেছে ফেনীতে। তীব্র পানির স্রোতে সেখানে কাজ করতেও বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ