বাগরাম থেকে ক্যাম্প বুকা পর্যন্ত পশ্চিমারা যেসব নিষ্ঠুর বন্দিশালা তৈরি করেছিল, তা অবচেতনভাবেই এমন এক নেতৃত্ব তৈরি করেছে যা শেষ পর্যন্ত পশ্চিমা সাম্রাজ্যের পতন ঘটিয়েছে। পাঁচ বছর আগে বিশ্ববাসী হতবাক হয়ে দেখেছিল আমেরিকার সর্বশেষ সামরিক বিমানটি কাবুল ছেড়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে বিশ বছরের দখলদারির এক বিশৃঙ্খল ও অপমানজনক সমাপ্তি ঘটে। আফগান রাজধানী ছেড়ে যাওয়া মার্কিন সামরিক বিমানের গা বেয়ে মরিয়া মানুষের ঝুলে থাকার দৃশ্য ১৯৭৫ সালের সাইগনের আতঙ্কের কথাই মনে করিয়ে দেয়। সাম্রাজ্যবাদী আগ্রাসনের এক দৃশ্যমান উত্তরা