বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

২০২৫সালের দাওরায়ে হাদিসের ফলাফল প্রকাশিত; পাসের হার ৮৫.৪৮%


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস(তাকমীল)-এর ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫/ ৪ শাওয়াল১৪৪৬ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর মিলনায়তনে দুপুর ২ টার দিকে অথরিটির চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে অফিস ব্যবস্থাপক মু.অসিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট পরীক্ষার্থী ৩২,৭১৪। গড় পাসের হার ৮৫.৪৮%।

  • মুমতায (স্টার মার্ক) ১,৩৪২ জন।
  • জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫,৮৭৩ জন।
  • জায়্যিদ (২য় বিভাগ) ১২,৯০০ জন।
  • মাকবুল (৩য় বিভাগ) ৭,৮৪৮ জন।

এছাড়া বিস্তারিত পরীক্ষার ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল হাইয়ার নিজস্ব ওয়েবসাইট
https://hems.alhaiatululya.org  
https://hems.alhaiatululya.org/exam-result এ পাওয়া যাবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ