সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কবে দিচ্ছে দাওরায়ে হাদিসের ফলাফল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

দেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের পরীক্ষা শেষ হয়েছে আজ ২৯ দিন হলো। রেজাল্টের অপেক্ষায় প্রহর গুনছেন শিক্ষার্থীরা।

কবে প্রকাশ করতে পারে দাওরায়ে হাদিসের রেজাল্ট? এ বিষয়ে কথা হয় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান-এর সঙ্গে।

তিনি জানান, ‘পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি চলছে। সবকিছু গুছিয়ে আনার পর জানা যাবে কবে প্রকাশ করা যেতে পারে’।

তিনি বলেন, ‘এখন নিরীক্ষণ কার্যক্রম চলছে। সব কিছু গুছিয়ে আশা করছি ঈদের পর ৫ শাওয়ালের মধ্যে প্রকাশ করা যাবে’। 

পড়ুন : কবে দিচ্ছে কওমি শিক্ষাবোর্ড বেফাকের রেজাল্ট ?

জানা যায়, দেশের কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস (ইসলামিক স্টাডিজ ও আরবি মাস্টার্স সমমান) পরীক্ষা শুরু হয়েছে বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ শা‘বান ১৪৪৬ হিজরী।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর তত্ত্বাবধানে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (সোমবার) শেষ হয়েছে পরীক্ষা।

সারা দেশে ৩১৭ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের মোট পরীক্ষার্থী ছিল ৩২৭১৪ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ছিল ছাত্র ১৭৭৪৩ জন এবং ছাত্রী ১৪৯৭২ জন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ এপ্রিল দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমানের স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই বছর থেকে কওমি মাদরাসার ছয়টি বোর্ডের সমন্বয়ে গঠিত আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর তত্ত্বাবধানে দাওরায়ে হাদিস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০১৮ সালের ১৩ আগস্ট সমমানের স্বীকৃতির খসড়াটি মন্ত্রিসভায় অনুমোদন পায়।

সম্মিলিত ৬টি বোর্ড হলো বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ