সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

পাকিস্তান বেফাক বোর্ডে বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের কেন্দ্রীয় দাওরায়ে হাদিস পরীক্ষায় ২য় ও ৩য় স্থান অধিকার লাভ করেছেন বাংলাদেশি দুই শিক্ষার্থী। মাওলানা শহীদুল্লাহ’র ছেলে মুহাম্মাদ রহমাতুল্লাহ (২য়) ও মুফতী জাললুদ্দীনের ছেলে বাশীর আহমদ (৩য়)।

আজ রবিবার (১৬ মার্চ) ফলাফল ঘোষণা করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতি মুহাম্মদ তাকী উসমানী ও নাযিমে আলা হযরত মাওলানা মুহাম্মদ হানিফ জালান্ধারী।

পাকিস্তান বেফাক সূত্রে জানা যায়, মুহাম্মাদ রহমাতুল্লাহ’র মোট নাম্বার ৫৬৮ ও বাশীর আহমদের মোট নাম্বার ৫৬৬। এছাড়া, প্রথম স্থান অর্জনকারী পাকিস্তান করাচীর অধিবাসী মুহাম্মাদ আহমাদ’র মোট নাম্বার ৫৭১।

জানা গেছে, এই দুই শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম করাচীতে চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস পড়েছেন। এর আগে মাওলানা রহমাতুল্লাহ রাজধানীর জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ও বাশীর আহমদ চট্রগ্রামের দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় পড়েছেন।

এদিকে সাফল্য অর্জনকারী বাশীর আহমদ-এর মেঝো ভাই মাওলানা মুফতী হাসান শাকির কাসেমী (খতীব: পূর্ব কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা; সিনিয়র মুহাদ্দিস ও মুফতী: মারকাজুল উলূম আল ইসলামিয়া ঢাকা) আওয়ার ইসলামকে জানান, ‘আলহামদুলিল্লাহ! আমার ভায়ের এ সাফল্যে আমরা সবাই খুশি। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।’

তিনি বলেন, গত বছর আমার ভাই বাশীর আহমদ হাটহাজারী মাদরাসা হতে দাওরায়ে হাদিস সমাপন করেন। পরে আমি তার প্রবল আগ্রহ দেখে তাকে দারুল উলুম করাচীতে মুফতী তাকী উসমানী হাফিজাহুল্লাহ’র সুহবতে চিঠি লিখে পাঠাই।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ