সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জুলাই জনতার ব্যানারে শাহবাগীদের গ্রেফতারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক কসাই লাকি আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২মার্চ) বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলার তরুণ আলেম মাওলানা এহসান জাকারিয়ার সভাপতিত্বে ও মাওলানা শাহ মিসবাহ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ শিক্ষার্থী তানজিয়া শিশির, সামায়েল রহমান, উসমান জাকি, আশরাফ উদ্দিন, আহবাব আল হামিদি, রুহুল আমীন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহবাগের কিট লাকি আক্তার ও তার দোসররা ২০১৩ সালে শাহবাগে ফ্যাসিজম কায়েম করেছিল। ২০২৫ সালেও শাহবাগীরা আবার তাদের বিষদাঁত প্রদর্শন করা শুরু করেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল তারা পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ২০১৩ সালে তারা ‘বিচার চাই না, ফাঁসি চাই’ বলে বাংলাদেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ভুলে গেলে চলবে না, এটি ‘জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের’ পরবর্তী সময়। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা পুনরায় শাহবাগ করতে দেবো না। আমরা সরকারকে আহ্বান করছি লাকি আক্তারসহ ভারতের সেবাদাস শাহবাগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তারা ‘ইনকিলাব জিন্দাবাদ,চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় শাহবাগীদের ঠাই নাই, ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ