সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন চার কওমি শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাঈমুর রহমান নাঈম ||

প্রামাণ্য হাদিসগ্রন্থ সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন কওমি মাদরাসার চার শিক্ষার্থী।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত আল মারকাজুল ইসলামি বাগমুছা পানামনগর হিফজুল হাদিস বিভাগের ১৪৪৬ হিজরি / ২০২৫ ঈসায়ী শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তারা।

মাদরাসার শিক্ষক (মুশরিফ) মুফতি হাফিজ রিয়াজ বিন আবু তাহের আওয়ার ইসলামকে জানান, প্রতি বছর আল মারকাজুল ইসলামি বাগমুছার ‘হিফজুল হাদিস বিভাগ’ থেকে শিক্ষার্থীরা সহিহ বুখারী ও সহিহ মুসলিম হিফজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এ বছরও চারজন শিক্ষার্থী এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে এই মহৎ কাজটি সম্পন্ন করে থাকেন। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে ৭,২৭৫টি হাদিস (তাকরার ছাড়া) মুখস্থ করার গৌরব অর্জন করেন।

সহিহ বুখারী মুখস্থকারী শিক্ষার্থীদের পরিচয়

১. হাসনাইন সারওয়ার
পিতা: জনাব আবদুল করিম
ঠিকানা: করিমগঞ্জ, কিশোরগঞ্জ

২. মাসউদুর রহমান
পিতা: জনাব তাজুল ইসলাম
ঠিকানা: মুক্তাগাছা, ময়মনসিংহ

৩. ফজলে রাব্বি
পিতা: জনাব ফখরুল ইসলাম বাবু
ঠিকানা: কবিরহাট, নোয়াখালী

৪. ওয়ালিদ হোসাইন
পিতা: জনাব শাহজাহান মিয়া
ঠিকানা: হাজীগঞ্জ, চাঁদপুর

শিক্ষক মুফতি হাফিজ রিয়াজের মতে, ‘এই সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষার ফল। তাদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে‌ বলে মনে করি’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ