সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

আল্লাহকে রাজিখুশি করতেই জমিয়তে যোগ দিলাম: মুফতি কেফায়েতুল্লাহ আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উপমহাদেশের প্রাচীনতম ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগ দিয়েছেন দেশের বরেণ্য আলেম উত্তরা জামিয়াতুল মানহালের প্রিন্সিপাল মুফতি কেফায়েতুল্লাহ আজহারী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা ফজলুল করীম কাসেমীসহ শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি আনুষ্ঠানিক রাজনীতির সূচণা করেন। রাজনীতিতে আসার পেছনের কারণ, জমিয়তে যোগদানের রহস্য, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলামের চিফ রিপোর্টার হাসান আল মাহমুদ। রেকর্ড থেকে তুলে এনেছেন বিশেষ প্রতিবেদক নাঈমুর রহমান নাঈম


আওয়ার ইসলাম: আজ আপনি জমিয়তে যোগদান করেছেন। এর পিছনে কী কারণ রয়েছে?

মুফতি কেফায়েতুল্লাহ আজহারী: পিছনে তো অনেক বড় কারণ রয়েছে। আর বড়রা তো সামনে অনেক বড়ো বিষয় নিয়ে কাজ করেন। আমার দিলের মধ্যে যেটা এসেছে তা হলো, দেশ ও জাতির কল্যাণে আকাবিরদের নজরিয়া ও আকাবিরদের মানসা অনুযায়ী কাজ করার জন্য জমিয়তে আসা। আর বড়দের কিছু হুকুম অনেক আগে থেকেই ছিলো এবং এখনও কিছু হুকুম ধারাবাহিকভাবে চলে আসতে ছিলো। সে হুকুম পালনার্থে জমিয়তে যোগ দেওয়া।

আওয়ার ইসলাম: ইসলামি দল তো আরো অনেক আছে ,তন্মধ্যে জমিয়তকেই কেন বেছে নিলেন?

মুফতি কেফায়েতুল্লাহ আজহারী: আসলে সবগুলো দলই আমার প্রিয় সংগঠন। আমাদের কওমি ঘরানার নীতিতে প্রতিষ্ঠিত আমাদের আকাবিরেদের যতগুলো ইসলামী দল আছে, সবগুলোই আমার পছন্দ। সব দলের সাথে আমার আত্মার সম্পর্ক এবং সবগুলোর সাথে আমার সম্পর্ক খুব মজবুত। এছাড়া, ব্যক্তি পর্যায়েও আমি সকলের দোয়া নিয়ে চলি। দীর্ঘদিন যাবত এটা আমার প্রাক্টিস।  

আর জমিয়তে আমার যোগদান করাটা এটা ধারাবাহিকভাবে মুরব্বিদের পক্ষে থেকে হুকুম যেভাবে আসছে- আমি মনে করি যে, কোনো একটি দলকে প্রাধান্য দেওয়ার দৃষ্টিভঙ্গি থেকে না। হয়ত আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমার জন্য ফায়সালা এটা ছিল। একটি দলকে ছোট করে দেখা অন্যটাকে বড় করে দেখা ঐ দৃষ্টিকোণ থেকে আসিনি জমিয়তে। ঐ চিন্তাও আমার মধ্যে নাই, আলহামদুলিল্লাহ।

আওয়ার ইসলাম: আপনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে আছেন। বড় দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন। এখন আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিলেন। রাজনীতিতে এসে ভবিষ্যৎ পরিকল্পনা কী?

মুফতি কেফায়েতুল্লাহ আজহারী: আজ সবে মত্র যোগদান করেছি। এখনো নিজের কোনো পরিকল্পনা নেই। একটি সফরে আছি এই মুহূর্তে। সামনে বড়দের পক্ষ থেকে যেসব পরিকল্পনা আসবে, সে অনুযায়ি চলবো, ইনশআল্লাহ।  

আওয়ার ইসলাম: দেশবাসীর কাছে আপনার প্রত্যাশা কী?

মুফতি কেফায়েতুল্লাহ আজহারী: আপনাদের দোয়া চাই। দেশের সকল মানুষের দোয়া চাই। আল্লাহ তায়ালা যেন বড়দের চিন্তা-চেতনা ও আকাবিরে দেওবন্দের চিন্তা-দর্শনকে লালন করে বাকি যিন্দেগী কাটাইতে পারি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ