সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নির্বাচনের আগে ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার চান বাংলাদেশ খেলাফত মজলিস আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

নির্বাচনের আগে ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার চান বাংলাদেশ খেলাফত মজলিস আমীর মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, আগামী নির্বাচন বাস্তবায়ন হওয়ার আগে ফ্যাসিবাদী হত্যাকারী শক্তির দৃশ্যমান কিছু বিচার হবে, সে আশাবাদ আমরা ব্যক্ত করেছি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।

সব রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাবনা আসার পর প্রধান উপদেষ্টা আগামী ছয় মাসের একটি টাইম ফ্রেম নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা আশা করেছেন আগামী ছয় মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করা যাবে। এটি নিয়ে মূল আলোচনা হয়েছে আজ।

জুলাই-আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত জবার কথা ছিল, সেটি অতি দ্রুত সকলের ঐক্যমত্যে জাতির সামনে ঘোষণা করা হয়।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে সে প্রসঙ্গে আমরা বলেছি অবশ্যই চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের আগের বাংলাদেশ আমরা চাই না। ৪৭, ৭১ ও ২০২৪ কে ভিত্তি ধরে আগামীর বাংলাদেশ নির্মাণের প্রস্তাবনা আমাদের দলের পক্ষ থেকে দিয়েছি।

এসময় নির্বাচন কবে হওয়া উচিত সাংবাদিকের এমন প্রশ্নে মাওলানা মামুনুল হক বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন হয় সে আশাবাদ ব্যক্ত করি।

হাআমা/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ