সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল্লামা সুলতান যওক নদভীর শারীরিক অবস্থার উন্নতি, দোয়ার আবেদন পরিবারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আল্লামা সুলতান যওক নদভী

|| হাসান আল মাহমুদ ||

চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক রাবেতায়ে আদবে আলমে ইসলামী বাংলাদেশের ব্যুরো প্রধান আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে, এখনো চিকিৎসকদের নিভিড় পরিচর্যায় রয়েছেন তিনি।

আল্লামা নদভীর খাদেম মুহাম্মাদ শাহেদুল ইসলাম সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি বিষয়টি নিশ্চিত হয়েছে।

খাদেম জানান, হুজুরের অবস্থা আগের চেয়ে মোটামুটি উন্নতির দিকে। ডাক্তারগণ সার্বিক চেষ্টা করে যাচ্ছেন।  

এর আগে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বার্ধ্যক্যজনিত অসুস্থতার কারণে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় আনা হয় আল্লামা সুলতান যওক নদভীকে। এরপর থেকে ধানমন্ডি-২ পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ হাসপাতালে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের হেড ডাক্তার এম. এম. জামান-এর চিকিৎসাধীনে আছেন।

খাদেম বলেন, গত মে মাসের (২০২৪) ৫ তারিখে ফজরের নামাজের সময় মসজিদে যেতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান এবং হাড়ও ভেঙ্গে গিয়েছিল। তারপর অপারেশন হয়েছিল। এরপর শোয়া থেকে উঠতে পারেননি আর। এখন কথা বলতে পারেন। শোয়া থেকে ধরে তুলতে হয়। নিজে নিজে উঠতে পারেন না।

এদিকে আল্লামা সুলতান যওক নদভীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ