সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

বাংলাদেশে এলেন ডক্টর মাওলানা মনজুর আহমদ মেঙ্গল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় ‍সিক্ত ডক্টর মাওলানা মনজুর আহমদ মেঙ্গল

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশে এলেন বর্তমান বিশ্বের অন্যতম হাদীস ও তাফসির বিশারদ, মুনাজিরে ইসলাম পাকিস্তানি আলেম শায়েখ ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল।

আজ বুধবার (১৫ জানুয়ারী) সকাল ১১ টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা জানান সাবেক এমপি মুফতি শহীদুল ইসলোমের ছেলে মুফতি তালহা ইসলাম,  মিরপুরের আরজাবাদ মাদরাসার শিক্ষক আল্লামা শামিসুদ্দীন কাসেমী রহ. এর ছেলে মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিমসহ অনেকে।

মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিম জানান, ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল বাংলাদেশের বিভিন্ন ইসলাহী বয়ানে অংশগ্রহণ করবেন। এছাড়া, ঢাকা শহরের বিখ্যাত মাদরাসাসমূহে দরস দিবেন । আগামী ২২ তারিখ পর্যন্ত তিনি সফরে থাকবেন।

জানা গেছে ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল

  • ১৬ জানুয়ারি রাতে মুফতি মিজানুর রহমান সাঈদ প্রতিষ্ঠিত শাইখ যাকারিয়্যা ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী অনুষ্ঠানে
  • ১৮ জানুয়ারি সকালে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায়
  • ১৮ জানুয়ারি দুপুরে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠানে
  • ১৮ জানুয়ারি বাদ মাগরিব মাদরাসাতুস সাহাবাহ ঢাকার খতমে বুখারী অনুষ্ঠানে থাকবেন

এদিকে মুফতি তালহা ইসলাম জানান, আজ বুধবার সন্ধায় হাফিজুল বুখারী আল্লামা মঞ্জুর মেঙ্গল হাফি. বাংলাদেশে প্রথম প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বিমান পথে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। 

এসময় তালহা ইসলাম সফর সংক্রান্ত কোনো দরকারে বা হযরতের প্রোগ্রাম নেয়ার বিষয়ে যোগাযোগ করতে  01984555111 (মুফতি তালহা ইসলাম),  01819279086 (মাওলানা শামসুল আরেফিন সাদী) নাম্বারগুলোতে যোগাযোগ করতে আহ্বান জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ