সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফরিদাবাদ মাদরাসার ছাত্রদের প্রতিবাদী মিছিল, বন্ধ হলো সাকরাইনের উচ্ছৃঙ্খলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাঈমুর রহমান
বিশেষ প্রতিনিধি

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাকরাইন বা ঘুড়ি উৎসবের নামে চলা বিকট আওয়াজের আতশবাজি, ফানুস ও গানবাজনার প্রতিবাদে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার উলামা-তলাবা এবং সাধারণ মুসল্লিরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল বের করেন।

প্রতি বছর পৌষের শেষ দিন পুরান ঢাকায় সাকরাইন উপলক্ষে ঘুড়ি ওড়ানো, আতশবাজি, ফানুস ও ডিজে পার্টির মাধ্যমে দিনভর চলতে থাকে অসামাজিক কর্মকাণ্ড। এতে এলাকাবাসী ও সচেতন নাগরিকরা বিরক্ত ও সমস্যার সম্মুখীন হন। শিশুদের আতশবাজির আওয়াজে ভীতি, হার্টের রোগীদের হৃদরোগের ঝুঁকি, শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন এবং ধর্মীয় ইবাদত-বন্দেগীতে প্রতিবন্ধকতার অভিযোগ প্রায়ই উঠে আসে।

এরই ধারাবাহিকতায় গত রবিবার (১২ জানুয়ারি) আলেম-উলামারা সাকরাইনের অসামাজিক কর্মকাণ্ড বর্জনের দাবিতে মিছিল ও সমাবেশ করেন এবং সতর্ক বার্তা দেন। তবে এ সতর্কতাকে উপেক্ষা করে মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় সাকরাইনের কার্যক্রম শুরু হলে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র-উস্তাদরা রাস্তায় নেমে প্রতিবাদী মিছিল বের করেন।

মিছিলটি গেন্ডারিয়া ও সূত্রাপুর থানায় গেলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে এবং কয়েকজনকে আটক করে। এ উদ্যোগের ফলে সাকরাইনের অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে যায় এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এলাকাবাসী ফরিদাবাদ মাদ্রাসার উলামা-তলাবা ও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন এবং সাকরাইনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ