সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাল বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের গ্রন্থ সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের গ্রন্থ সম্মাননার আয়োজন করেছে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের কবিতা পাঠ প্রতিযোগিতা ও বই প্রকাশের গল্প বলা আয়োজনও থাকছে।

কাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর বাংলামটর বিশ্বসাহিত্য কেন্দ্রে বিকাল ৩টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান।

এর মধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ফোরম সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও ফোরামের সদস্যবৃন্দ।

কবিতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

■ বিকাল ৩টায় কবিতা পাঠ প্রতিযোগিতা শুরু হবে। যথাসময়ে এসে নাম নিবন্ধন করতে হবে।

■ জুলাই বিপ্লবের উপর স্বরচিত ছড়া-কবিতা হতে হবে।

■ কবিতা এ-ফোর সাইজের কাগজে লিখে অথবা কম্পোজ করে আনতে হবে।

■ অনুষ্ঠানে বিজয়ী কবিদের পুরস্কার প্রদান করা হবে।

এর আগে (সেপ্টেম্বর ২০২৪) লেখকদের জাতীয় এ সংগঠনটি ফোরামের সসদ্য লেখকেদর প্রতি গ্রন্থসম্মাননার জন্য বই জমা দেয়ার আহ্বান জানিয়েছে। এতে ২০২৩-২৪ সালে প্রকাশিত গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, ছড়া, কবিতা, প্রবন্ধ, আলোচনা, গবেষণা, জীবনী, ইতিহাস, অনুবাদ, সংকলন ও কুরআন-হাদিসের যেকোনো বই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে বলে ঘোষণা দেয় ফোরাম।

ঘোষণায় জানানো হয়, প্রতিযোগিতায় শুধু বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্যরা অংশ নিতে পারবেন ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিযোগিতার বাইরে থাকবেন।

এ ছাড়া ফোরামের সদস্যদের থেকে যারা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত, তাদের মধ্য থেকে ৩ জনকে ‘সেরা প্রতিবেদন সম্মাননা ২০২৪’  প্রদান করা হবে এবং এর জন্য ২০২৩-২৪ সালের মধ্যে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ৩টি ফিচার/প্রতিবেদনের প্রিন্ট কপি (প্রামাণ্য অনুলিপি) পাঠাতে হবে’

জানা যায়, তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম প্রথমবারের মতো ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা প্রদান করেছে গেল ১৬ ডিসেম্বর ২০২৩।  

ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ! সবকিছু ঠিক থাকলে আগামীকাল ২০ ডিসেম্বর বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে এবং বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার ও সনদ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা আমাদের আয়োজনকে সুন্দর করার জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও তারা এভাবে ইসলামী লেখক ফোরামের পাশে থাকবেন বলে আশা করছি।

ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল বলেন, কাল ইনশাআল্লাহ আলেম লেখকদের মিলনমেলা হবে। সিনিয়র-জুনিয়র তারকা লেখকরা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে জুলাই বিপ্লবের কবিতা পাঠ, আমাদের অনন্য আয়োজন। এর মধ্য দিয়ে জুলাই এবং নতুন বাংলাদেশকে পাঠকের কাছে তুলে ধরার প্রয়াস হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারা দেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সারাদেশের প্রায় সাড়ে চারশ লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন। আবেদন করেছেন আরও দুই শতাধিক লেখক। বিভিন্ন কার্যক্রম দ্বারা ইসলামী লেখক ফোরাম ইতোমধ্যে সর্বশ্রেণির লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ