সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, নেই ভারতে: হেফাজত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, নেই পাশের দেশ ভারতে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে দেশের বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

হেফাজত মহাসচিব বলেন, আমরা সকলে বাংলাদেশের নাগরিক। সকলে আমরা ভাই ভাই। কুরআনের আলোকে আমরা সবাই এক বাবা আদম আ: এর সন্তান। সে হিসাবে আমরা সবাই ভাই ভাই। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য।

তিনি উল্লেখ করেন, বৈঠকে বেশ কয়েকজন অমুসলিম ভাই আজ স্বীকার করেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে। সেখানে অনেক মুসলিমদের শহীদ করা হচ্ছে। অথচ আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার পরেও বাংলাদেশ শান্ত, কোথাও কোনো দাঙ্গা হয় নাই। কোনো অঘটন ঘটে নাই।

তিনি বলেন, ফরিদপুরের মধুখালিতে আমাদের দুজন হাফেজ ছাত্রকে হত্যা করা হয়েছে, তারপরও কোনো দাঙ্গা হয় নাই। আমরা অমুসলিম ভাইদের মন্দিরও পাহারা দিয়েছি।

আল্লামা সাজিদুর রহমান জানান, ‘বৈঠকে বলে এসেছি, আমরা সকলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ‘।

এসময় হেফাজত মহাসচিব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরার জন্য দেশের সকল মিডিয়া পরিচালক ও সাংবাদিকদের অনুরোধ জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ