সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শায়খ আহমাদুল্লাহ ও বিস্ময়কর হাফেজ হাবিব

|| আতাউল্লাহ নাবহান ||

৪৯ দিনে হিফজ সমাপনকারী এক বিস্ময়কর শিশুর সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শিশুটির নাম হাবিবুর রহমান। তার বাবা মক্কায় থাকেন, প্রবাসী। এর আগে শিশু হাফেজ হাবিব বলেছিলেন, তিনি শায়েখ আহমাদুল্লাহর সাথে দেখা করতে চান।

তার সে চাওয়া পূরণ করতেই আজ শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিসে শিশু হাফেজ ও তার পরিবারকে আমন্ত্রণ জানিয়ে এ সৌজন্য বিনিময় করেন শায়খ আহমাদুল্লাহ।

আর এ তথ্য জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ নিজেই। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে তিনি জানান, মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ। মিডিয়া মারফত জানতে পারি, বিরল কৃতিত্বের অধিকারী এই মেধাবী শিশুটি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়।

তিনি বলেন, এই খবর দেখামাত্র হাবিবের প্রতি বিশেষ স্নেহ ও ভালোবাসা অনুভব করি। সিদ্ধান্ত নিই, বিরল মেধার অধিকারী হাফেজ শিশুটির সাথে কিছু সময় কাটাব।

শায়খ আহমাদুল্লাহ জানান, দেশের বাইরে থাকায় এতদিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার উস্তাযকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি, স্বপ্নের কথা শুনেছি, শুনেছি তার সুন্দর কন্ঠের তিলাওয়াত।

তিনি উল্লেখ করেন, কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি মু'জিযা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়।

শিশু হাফেজ হাবিবের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, দোয়া করি, মহান আল্লাহ হাবিবকে কুরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। তার উস্তাযকে উত্তম বিনিময় দান করুন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ