সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঢাবির সূর্যসেন হলে মাওলানা ইলিয়াস গুম্মান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব
বিশেষ প্রতিনিধি

গত ৭ নভেম্বর বাংলাদেশ সফরে এসেছেন বিশ্ববিখ্যাত দায়ী, মুতাকাল্লিমে ইসলাম মাওলানা মুহাম্মদ ইলয়াস গুম্মান।

দীর্ঘ এ সময়ে দেশের বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত নিয়ে ছুটে চলছেন। আজ শনিবাদ বাদ মাগরিব তিনি কথা বলেছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে।

এতে শাইখ উর্দূ ভাষায় আলোচনা করেন। আর অনুবাদ করেন আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম।

জানা গেছে, আগামীকাল (রবিবার) বাদ যোহর হজরত মুতাকাল্লিমে ইসলামের আমন্ত্রণে তার খলীফা, মুরীদীন, মুতাআল্লিকীনদের নিয়ে ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। স্থান: আল-মারকাজুল ইসলামী একাডেমিক সিটি। সিরাজনগর (লালকবর), কলাতিয়া, কেরানীগঞ্জ।

আরো জানা গেছে— তিনি দুপুর ২ টা থেকে ৪ ঘটিকা পর্যন্ত সেখানে আলোচনা, নতুন বাইয়াত ও খলীফাদের খোঁজ-খবর নেবেন।

উক্ত ইসলাহী ইজতেমায় আল-মারকাজুল ইসলামীর পক্ষ থেকে সবাইকে দাওয়াত করেছেন- হাফেজ মাওলানা হামজা শহিদুল ইসলাম। তিনি বলেন— আগত মেহমানদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ