শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের বিশ্ব ইজতেমায় তাবলিগের বিতর্কিত আমীর দিল্লির মাওলানা সা'দ বাংলাদেশে আসবেন না মর্মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়। তাই, আগের নিয়মেই চলবে কাকরাইল মসজিদ ও ইজতেমার মাঠ। বিবৃতি প্রকাশ করে এমন খবর দিয়েছে ওলামা-মাশায়েখ বাংলাদেশ।

এ বিষয়ে আওয়ার ইসলামকে আজ বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন ওলামা-মাশায়েখ বাংলাদেশ’র পক্ষে মাওলানা শাহরিয়ার মাহমুদ ও তাবলিগের আলমী শুরার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।

তারা জানান, বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইল মসজিদ ও ইজতেমার মাঠ আগে যেভাবে আছে ও বর্তমানে চলছে সেভাবেই থাকবে এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসে সরকার এ বিষয়ে স্থায়ী সমাধানে যাবে, সে পর্যন্ত আমরা সাথীদেরকে বুঝিয়ে নিচ্ছি।

এর আগে ওলামা-মাশায়েখ বাংলাদেশ এর পক্ষ থেকে কাকরাইল মসজিদ ও তবলিগ বিষয়ে এক জরুরি বিবৃতিতে বলা হয়, বৈষম্য-বিরোধী ছাত্র জনতা ও তওহিদী জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বর্তমানে নানা ষড়যন্ত্রে জর্জরিত। দেশের সংকটময় এই পরিস্থিতি যাতে আরও জটিলতার দিকে না যায় সেই লক্ষ্যে যে কোনো ভাবেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকার ও দেশপ্রেমী জনগন সকলের কর্তব্য।

সেই উদ্দেশ্যে গতকাল ১২ নভেম্বর ২০২৪ বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ওলামা মাশায়েখ বাংলাদেশ এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী ২০২৫ সালের এপ্রিল মাসে তবলিগ এর সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে দেশের বৃহত্তর স্বার্থে এপ্রিল ২০২৫ পর্যন্ত কাকরাইল মসজিদ এ অবস্থানের বিষয়ে পূর্বের তরতীব মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার ব্যাপারে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও কাকরাইল এর পক্ষ থেকে সকলে এক মত পোষণ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, দিল্লির মাওলানা সা'দ সাহেব বাংলাদেশ এ আসবেন না মর্মে সরকার এর পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়। শুরায়ি নেজামের বিশ্ব এজতেমা আগামী ৩১ জানুয়ারী ১ ও ২ ফেব্রুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। উক্ত বিষয়ে সকলকে সহযোগিতার বিশেষ আহ্বান জানানো হচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ