মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সংবিধান সংস্কার মতামতে ডাক পেলেন চার আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

সংবিধান সংস্কার বিষয়ে সব শ্রেণিপেশার মতামত নিতে বৈঠকের আয়োজন করেছে কমিশন। এরকম গুরুত্বপূর্ণ কোনো বৈঠকে এই প্রথম ডাক পড়েছে আলেমদের।

এ বৈঠকে অংশ নিতে ডাক পেয়েছেন দেশের বিশিষ্ট চার আলেম। তারা হলেন- জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতী আবদুল মালেক, দার্শনিক আলেম মুসা আল হাফিজ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, জামিয়া কুরআনিয়া লালবাগের মুহাদ্দিস মুফতী সাখাওত হুসাইন রাজী।

এদিকে গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের কেবিনেট কক্ষে সংবিধান সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দার্শনিক আলেম মুসা আল হাফিজ।

গতকালের বৈঠক বিষয়ে মুসা আল হাফিজ তার ফেসবুকে জানান, খুব জরুরী আলোচনা ও বিতর্ক হয়েছে। আমার প্রস্তাবনা সমূহ হাজির করেছি।   আজকের আলোচনায় বিশিষ্ট নাগরিকদের মধ্যে প্রফেসর ড. মাহবুব উল্লাহ, প্রফেসর ড. তোফায়েল আহমদ, ব্যারিষ্টার সুব্রত চৌধুরী প্রমুখ অংশ গ্রহণ করেন। বদরুদ্দীন ওমর সাহেব আসতে পারেননি।  আমার আলাপে  ৫৩ দফা সাংবিধানিক সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ পেশ করেছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ