সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

শায়খে যাত্রাবাড়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান, বেফাকের সভাপতি যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

আজ সোমবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় তিনি যাত্রাবাড়ী বড় মাদরাসায় পৌঁছান এবং শায়খে যাত্রাবাড়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি দেশ পুনর্গঠনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আল্লামা মাহমূদুল হাসানের কাছে দোয়া চান এবং বিলম্বে সাক্ষাতের জন্য দুঃখপ্রকাশ করেন। আল্লামা মাহমূদুল হাসান সমন্বয়কসহ দেশের সকল আহত ও শহীদদের দোয়া করেন। এরপর উপস্থিত সকলকে বই এবং সারজিস আলমকে টুপি হাদিয়া প্রদান করেন।

আওয়ার ইসলামকে এ বিষয়ে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষক মাওলানা রিদওয়ান হাসান। 

মাওলানা রিদওয়ান জানান, সারজিস আলম আসর পর্যন্ত ছিলেন। আসরের নামাজ পড়ার পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি বলেছেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তাতে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। বিশেষ করে যাত্রাবাড়ি ছিল সবচেয়ে ভয়াবহ স্পট। সেখানে আপনাদের সরব ভূমিকায় স্বৈরাচারের পতন নিশ্চিত হয়েছে। এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আলেম ওলামারা সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন। ভবিষ্যতেও সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে আপনারা সোচ্চার থাকবেন, এটাই আমার বিশ্বাস’।

সমন্বয়ক আরো বলেছেন, দেশে এখনও জায়গায় জায়গায় বিভিন্ন চক্রান্ত চলছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আগে জাজ করবেন বিষয়টা চক্রান্ত কিনা? তারপর সে বিষয়ে সোচ্চার হবেন, মানুষকে সচেতন করবেন। আমরা একসাথে সচেতন হলে নতুন দেশ গড়তে সফল হতে পারবো, ইনশাআল্লাহ।

বক্তব্য শেষে তিনি মাদরাসা ঘুরে দেখেন, আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ