সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খেলাফত মজলিসে যোগ দিলেন মাওলানা ‍মুহাম্মাদ আব্দুস সামাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: খেলাফত মজলিসে যোগ দিলেন বাংলাদেশ কওমী কাউন্সিলের চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ আব্দুস সামাদ। তার সঙ্গে একদল মেধাবী আলেমও দলটির সঙ্গে যোগদান করেছেন।

আজ বুধবার ( ১০ অক্টোবর) রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলে যোগদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্যটি নিশ্চিত করেছেন দলটিতে সদ্য যোগদান করা মাওলানা মুহাম্মাদ আব্দুস সামাদ।

এর আগে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী শাখার সভাপতি ছিলেন।

মাওলানা মুহাম্মাদ আব্দুস সামাদ বর্তমানে খিলগাঁও জামিয়া আরাবিয়া শামছুল উলূম মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদীস হিসেবে ইলমী খেদমতে নিয়োজিত রয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ