সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নুর আলম সিদ্দিকী ||

এইচএসসি (ইন্টারমিডিয়েট) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার শিক্ষার্থীরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এক মিটিংয়ে এই পরীক্ষায় অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক ফাহীম সিদ্দিকী।

তিনি বলেন, আমরা এলাকার একটা মানসম্মত স্কুলের সাথে সমন্বয় করে সেখান থেকে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করি। মাদরাসার দ্বীনদার জেনারেল শিক্ষকদের মাধ্যমে পূর্ণ পড়াশোনা মাদরাসাতেই হয়ে থাকে।

জেনারেল বিষয়গুলো যাতে ছাত্রদের জন্য মানসম্পন্ন ও ভালোভাবে আত্মস্থ হয় এজন্য ছাত্রদেরকে স্কুল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন এসএসসি পরীক্ষা হয় জালালাইনের আগের বছর। তাই বর্তমান নিয়ম অনুযায়ী এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মেশকাত জামাতের আগে। তবে আমাদের ইচ্ছা আছে এসএসসি পরীক্ষাকে শরহে বেকায়া এর আগে এবং এইচএসসি পরীক্ষাকে জালালাইনের আগের বছর নিয়ে আসার।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির শুরু থেকেই এখানকার ছাত্ররা সফলতার সাথে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে আসছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ