সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

ব্যাংক থেকে তোলা যাবে সর্বোচ্চ ৫ লাখ, নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 এ সপ্তাহ থেকে গ্রাহকরা ব্যাংক থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না। একই সঙ্গে কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকে জানানোর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহেও নগদ টাকা উত্তোলনে এ সীমা দেয় বাংলাদেশ ব্যাংক। 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় শনিবার রাতে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পূর্বের সপ্তাহে সর্বোচ্চ ৪ লাখ টাকা তোলার সুযোগ ছিল।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে গত সপ্তাহে নগদ টাকা উত্তোলনে সীমা ছিল সর্বোচ্চ ৩ লাখ টাকা। চলতি সপ্তাহে তা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। এর আগের সপ্তাহে ছিল ২ লাখ টাকা। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি ব্যবসায়ী ও রাজনীতিবিদ পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। 
এসব অর্থ যেন কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কোন কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলনে কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় নগদ টাকা উত্তোলনের সীমা রাখা হয়েছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ