সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

সমমনা দলগুলোর সাথে জোটে আসছে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ নুর আলম ||

আগামী নির্বাচনে সমমনা ইসলামি রাজনৈতিক দলগুলোর সাথে জোটে আসার ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ইঙ্গিত দেন।

ইসলামিক যে দলগুলো আছে নির্বাচনের আগে আপনারা সবাই মিলে কোনো জোট করবেন কী না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যা ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা ইসলামি দলগুলোকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছে।

তিনি জানান, জোটের বিষয়ে তাদের পরস্পরের আলোচনা ও কথা হচ্ছে।

তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি ৩টি ভুয়া জাতীয় নির্বাচন করেছে। এসব একতরফা, ভুয়া, পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। যারা তাদের এসব অবৈধ ও প্রহসনের নির্বাচনে সহযোগিতা করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে তারাও সমান অপরাধী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ