সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

পুনঃনিরীক্ষণ আবেদনে কৃতী শিক্ষার্থীদের ফি ফেরত দিচ্ছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

হাসান আল মাহমুদ : কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ'র অধীন ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদনে কৃতী শিক্ষার্থীদের অর্ধেক ফি ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বোর্ডটি।

আজ শনিবার ১৩ জুলাই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘোষণা দেয় বোর্ডটি।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, বিগত ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় (১৪৪৫হি./২০২৪ঈ.) নজরে সানীর আবেদনের প্রেক্ষিতে যাদের যে বিষয়ের নম্বর বৃদ্ধি পেয়েছে, তাদের সে বিষয়ের অর্ধেক ফি ফেরত দেওয়া হচ্ছে।’

ফি ফেরত গ্রহণে করণীয়:

১. ফি ফেরত নেওয়ার জন্য নজরে সানীর ফি জমা দেওয়ার রসিদ জমা দিতে হবে।

২. রসিদ আনতে অপারগ হলে পরীক্ষার্থীর প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে।

৩. এতেও অপারগ হলে সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম/নাযেমে তা'লীমাতের সিল-স্বাক্ষর সম্বলিত সত্যায়নপত্র জমা দিতে হবে।

৪. ফি ফেরত নেওয়ার শেষ তারিখ ৩০ শাবান ১৪৪৬ হিজরি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ