সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

নবী অবমাননা ইস্যুতে ছলচাতুরি গ্রহণযোগ্য নয় : শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শায়খ আহমাদুল্লাহ। ছবি: ফেসবুক প্রোফাইল

|| হাসান আল মাহমুদ ||

নবী অবমাননা ইস্যুতে ছলচাতুরি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন দেশের ইসলামি স্কলার বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, ‘নবী-অবমাননা ইস্যুতে ছলচাতুরি গ্রহণযোগ্য নয়। পূর্বের ভুলকে এড়িয়ে না গিয়ে তাওবা করতে হবে। নতুবা তার প্রতি এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদ ও শাস্তি-দাবি অব্যাহত থাকবে’।

১০ জুলাই বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ কথা বলেন।

তাঁর মতে, ‘ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাওয়া কোনো কর্মকর্তা এমন জঘন্য নবীবিদ্বেষ লালন করবে, এই অনাচার চলতে পারে না।’

নবী অবমাননাকারীর শাস্তি দাবি জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন। নবীজী (সা.) সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্য করা একজন লোক কীভাবে পুলিশ অফিসার হয়, সেটা বোধগম্য নয়। তার ব্লগের লেখা ও মন্তব্যগুলো প্রতিটি নবীপ্রেমীর হৃদয়কে চৌচির করেছে। চিহ্নিত ধর্মবিদ্বেষী ও নবী অবমাননাকারী এই লোক পুলিশ বাহিনীর জন্য কলঙ্কের। তার বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তিনি বলেন, ‘যদিও অতি-সম্প্রতি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজেকে মুসলমান দাবি করেছেন। কিন্তু ব্লগে তার যে নবীবিদ্বেষী লেখা এদেশের হাজার হাজার মানুষ দেখেছে, তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। তিনি যদি পূর্বের অবস্থান থেকে ফিরে আসেন, আমরা অবশ্যই তার এই প্রত্যাবর্তনকে সাধুবাদ জানাব। কিন্তু পূর্বের কৃত ভুলের ব্যাপারে বোধোদয় হলে সে বিষয়ে চুপ থাকা কেন?’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ