সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ক্লাস বন্ধ করে তিন দিনের জন্য তাবলিগ জামাতে মাদরাসা দারুর রাশাদের শিক্ষক-শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: ক্লাস বন্ধ করে তিন দিনের জন্য তাবলিগ জামাতে গেলো রাজধানীর মিরপুর-১২ মাদরাসা দারুর রাশাদের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ মে) বের হয়ে আজ রবিবার (২৬ মে) সকালে ফিরে আসে দাওয়াত ও তাবলীগের মারকায হিসেবে পরিচিত রাজধানীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাদরাসা দারুর রাশাদ’র শিক্ষক-শিক্ষার্থীদের জামাত।

মাদরাসা কর্তৃপক্ষ থেকে জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ সালমান কিতাব বিভাগের সকল ছাত্র ও শিক্ষককে তিন দিনের জন্য দাওয়াত ও তাবলীগে বের হওয়ার ব্যবস্থা করেছেন’।

মোট ২০ টি জামাত বের হয়েছে। প্রতিটি জামাতে ২০-২২ জন করে সাথী রয়েছে।

মিরপুরের বিভিন্ন মসজিদে তারা তিন দিন অবস্থান করে মানুষের মাঝে দাওয়াতের কাজ জোরদার করতে ভূমিকা আঞ্জাম দেন।

এ বিষয়ে মাদরাসাটির শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী আওয়ার ইসলামকে জানান, আমাদের দারুর রাশাদ থেকে প্রতি বছর কুরবানির আগে ক্লাস বন্ধ করে সকল ছাত্র তিন দিনের জন্য তাবলিগ জামাতে বের হয়। এছাড়া, প্রতি সপ্তাহে ২৪ ঘন্টার জন্য ও ছুটির সময় তিন দিনের জন্য তাবলিগ জামাত বের হয়।

ক্লাস বন্ধ করে জামাত বের হওয়ার উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে আলেমরা সর্বাঙ্গীনভাবে জড়িত তো আছেই। এক যোগে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের দাওয়াত ও তাবলিগের মেহনতে সম্পৃক্ত থাকার জন্য আমাদের মুহতামিম সাহেব (মাওলানা মুহাম্মাদ সালমান) এ আয়োজনের ব্যবস্থা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ