সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

পুনঃনিরীক্ষণের ফলাফল কবে দিচ্ছে বেফাক ও হাইআ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র অধীন ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হয়েছে আজ ১৫ দিন হলো।

অন্য দিকে আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’র অধীন দাওরায়ে হাদিসের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হয়েছে আজ ২৮ দিন হলো।

পুনঃনিরীক্ষণের ফলাফল কবে দিচ্ছে বেফাক ও হাইআ? বিষয়টি জানতে বোর্ড দুটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় প্রতিবেদকের।

কর্মকর্তারা জানান,  পুনঃনিরীক্ষণের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের চিহ্নিত খাতাগুলোর পর্যালোচনা সম্পন্ন হয়েছে। কিছুটা কাজ বাকি রয়েছে। শিগগির ফলাফল ঘোষণা করবে।

এদিকে বোর্ড দুটোর নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানিয়েছে, আগামি সপ্তাহের ভেতর কাজ ঘুচিয়ে পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করতে যাচ্ছে বেফাক ও হাইআতুল উলয়া।

উল্লেখ্য, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের শেষ সময় ছিল ৩০ শে শাওয়াল ১৪৪৫ হিজরী। অপরদিকে আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’র অধীন দাওরায়ে হাদিসের নজরে সানী (ফলাফল পুনঃনিরীক্ষণ)’র আবেদনের শেষ তারিখ ছিল ১৭ শাওয়াল ১৪৪৫/২৭ এপ্রিল ২০২৪ তারিখ দুপুর ১২টা পর্যন্ত। আজ ১৫ জিলকদ ১৪৪৫ হিজরী/২৪ শে মে ২০২৪।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ