সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জামিয়াতুস সুন্নাহ শিবচরে ‘সীরাত মাহফিল’ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: মাদারীপুর জেলার শিবচর, দক্ষিণকান্দি, বাহাদুরপুরে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ  জামিয়াতুস সুন্নাহ উদ্যোগে ‘সীরাতুন্নবী মাহফিল’ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল।

মঙ্গলবার (৮ অক্টোবর) বাদ আসর মাদরাসা প্রাঙ্গণে এ সীরাত মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলের সভাপতিত্ব করবেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদরিসিল আরাবিয়ার সভাপতি ও আল-হাইআতুল উলইয়ান চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

প্রধান অতিথি হিসাবে থাকবেন ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ.ফ.ম খালিদ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে থাকছেন হযরত মাওলানা মাহফুজুল হক (মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ), মাওলানা উবায়দুর রহমান খান নদভী (প্রধান পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ), মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী, (মহাপরিচালক, গওহরপুর মাদরাসা সিলেট)।

মাহফিলে অংশ নিতে দেশবাসী সবাইকে দাওয়াত করেছেন জামিয়াতুস সুন্নাহ‘র মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ