শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রমজানের প্রথম চার দিন আফতাফনগর মাদরাসায় ইতিকাফ করছেন সাইয়েদ মাহমুদ মাদানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানী ঢাকার আফতাবনগরের আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসায় চার দিন অবস্থান করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর সাইয়েদ মাহমুদ মাদানী

এ উপলক্ষে আগামী মঙ্গলবার দুপুর ১:৩০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবেন বলে জানিয়েছেন আয়োজক সাইয়েদ মাহমুদ মাদানীর খলিফা, আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী

আওয়ার ইসলামকে তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ! এবারও রমজানের ১,২,৩ ও ৪র্থ রোজায় আফতাফনগর মাদরাসা-মসজিদে ইতিকাফ করার সম্মতি জানিয়েছেন আওলাদে রাসুল সাইয়েদ মাহমুদ মাদানী। আজ হজরতের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত আলাপও হয়েছে। আগামী মঙ্গলবার প্রথম রোজার দুপুর দেড়টায় তিনি আগমন করবেন বাংলাদেশে।

প্রস্তুতি প্রসঙ্গে সাইয়েদ মাহমুদ মাদানীর খলিফা এই আয়োজক জানান, আলহামদুলিল্লাহ আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। প্রায় ১ হাজার (মু’তাকিফদের) ইতিকাফকারীর ইফতার, সেহরী ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

অজু-ইস্তিঞ্জাসহ থাকার সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। ইতোমধ্যে অনক আলেমওলামা, দ্বীনি ভায়েরা ইতিকাফে অংশ নিতে নাম নিবন্ধন করে ফেলেছেন।–জানান তিনি।  

ইতিকাফের উদ্দেশ্য প্রসঙ্গে বলেন, এ ধরণের ইতিকাফের উদ্দেশ্য হলো আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা। দ্বিতীয়ত, রুহানী-আধ্যাত্মিকভাবে যেন মানুষ নিজেদের উন্নতি লাভ করতে পারে। ঈমান-আমল ও আখলাক সুন্দর করে জান্নাতমুখী হতে পারে। অল্প এই সময়ে আওলাদে রাসুলের কাছ থেকে আত্মশুদ্ধি ও আমলি জিন্দেগির যে শিক্ষা নেয়া যায় তা-ই জীবন চলার পাথেয়।

তিনি জানান, মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানীর অবস্থান উপলক্ষে যে মজমা কায়েম হবে এটা শুধু আলেমদের জন্য নয়, সর্বস্তরের মুসলমানের জন্য। আত্মশুদ্ধর এই আয়োজন যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সবার কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সাইয়েদ মাহমুদ মাদানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল। ভারতের প্রখ্যাত এ ইসলামী চিন্তাবিদ ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়েদ হুসাইন আহমদ মাদানী’র দৌহিত্র ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সম্মাননাপ্রাপ্ত প্রয়াত মাওলানা সায়্যিদ আসাআদ মাদানীর ছেলে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ