|| মুনীরুল ইসলাম ||
ইসলাম আল্লাহর মনোনীত জীবনব্যবস্থা। সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন। যেহেতু আমাদের প্রিয় রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসুল, তাঁর পরে আর কোনো নবী বা রাসুল আসবেন না, তাই তিনি বিদায় হজের ভাষণে ইসলামের দাওয়াত প্রদানের দায়িত্বটি উম্মতে মুহাম্মদিয়ার কাছে অর্পণ করে যান। এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের (কল্যাণের) জন্য তোমাদের বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে।’ (সুরা আলে ইমরান : আয়াত ১১০)। আল্লাহ আরও বলেন, ‘তার চেয়ে ভালো কথা আর কী হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে যে, আমি মুসলমানদের একজন।’ (সুরা হা মীম সিজদা : আয়াত ৩৩)। নবীজি বলেছেন, ‘আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তা মানুষের কাছে পৌঁছে দাও।’ (বুখারি : হাদিস ৩২৭৪) কুরআন ও হাদিসের এই দাওয়াতি আহ্বানকে কেন্দ্র করেই পর্যায়ক্রমে বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলিগের প্রচার-প্রসার ঘটে।
বর্তমান দুনিয়ার সবচেয়ে কার্যকরী, সফল এবং আল্লাহর কাà