আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দাঈ শায়খ আহমাদুল্লাহ শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন।
৬ সেপ্টেম্বর শায়খ আহমাদুল্লাহর নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, আপনাদের প্রিয় শায়খ আহমাদুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, আলহামদু লিল্লাহ। তিনি হাসপাতালে ছিলেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বাসায় সম্পূর্ণ বেড রেস্টে আছেন। এ সপ্তাহেও জুমা এবং লাইভ প্রশ্নোত্তরে অংশগ্রহণ করতে পারবেন না। তবে কয়েক দিন পর যথারীতি কাজে যোগ দিতে পারবেন বলে আমরা আশা করছি। আপনাদের নেক দোয়ার জন্য জাযাকুমুল্লাহু খায়র।
