সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

গাজীপুরে মেয়র পদে ১২ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াইয়ে নামছেন ১২ জন। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জমাদানের শেষ দিন পর্যন্ত তারা জমা দিয়েছেন নিজেদের মনোনয়নপত্র।

এ ছাড়া অন্যান্য পদে আরও ৩৭২ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৮ মে প্রার্থীতা প্রত্যাহারের জন্য সময় রয়েছে। এরপর বোঝা যাবে, কারা থাকছেন লড়াইয়ের মাঠে।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রির্টানিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন ও সংরক্ষিত আসনে ৮২ জন নারী কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফরিদুল ইসলাম আরও জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদে প্রার্থিতার জন্য ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩৪৩ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পাটির মনোনীত এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম ও জাকের পাটির মো. রাজু আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকার শাহানুর ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশীদ, মোহাম্মদ অলিউর রহমান, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ ৯ মে। ইভিএমের মাধ্যমে ২৫ মে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ