সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

সৌদিতে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রিয়াদে ইরানের দূতাবাস খোলার প্রস্তুতি নিতে চলতি সপ্তাহে সৌদি আরবে কারিগরি প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরান।

‘তেহরানে কূটনৈতিক মিশন পুনরায় চালু নিয়ে আলোচনা করতে শনিবার ইরানে সৌদি আরবের কূটনৈতিক দল পৌঁছানোর পর এ ঘোষণা দিল দেশটি।’

রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ বলেছে, ইরানের কারিগরি প্রতিনিধি দল রিয়াদে তেহরানের দূতাবাস পরিদর্শন করবে এবং সৌদি আরবে ইরানের দূতাবাস আবার চালুর ব্যবস্থা করবে।

আর সৌদি আরবের প্রতিনিধিদল রোববার সকালেই তেহরানে সৌদি দূতাবাস পরিদর্শন করেছেন বলে জানিয়েছে আইএসএনএ।

ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করার দুই দিন পর এই সৌদি প্রতিনিধিদল ইরান সফরে যায়।

গত বৃহস্পতিবার দেশ দুটির শীর্ষ দুই কূটনীতিক আনুষ্ঠানিক বৈঠক করেন চীনে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ