শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সাহরীতে যেসব খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাস শুরু হতে একমাত্র একদিন বাকি। এরপরেই আল্লাহ তাআলার রহমত বরকত মাগফেরাত নাজাতসহ অনেক কল্যাণের মাস রমজানুল মোবারক শুরু হবে। সারাদিন রোজা রাখার জন্য সাহরীতে অনেকেই বেশি বেশি খান। যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এছাড়া অনেকেরই হয়তো ধারণা নেই সাহরীতে কোন খাবারগুলো খাওয়া উচিত!

পুষ্টিবিদদরা মনে করেন, সাহরীতে এমন খাবার খাওয়া উচিত যা দীর্ঘ সময় পেট ভরা রাখবে। সারাদিন পুষ্টি জোগাবে এমন খাবার রাখা উচিত খাদ্যতালিকায়।

জেনে নিন সাহরীতে যেসব খাবেন

একদম শেষ সময়ে সাহরী খাওয়া থেকে বিরত থাকুন। সাহরীর সময় শেষ হওয়ার এক ঘণ্টা আগে খাবার খান। খাবারের তালিকায় রাখুন ভাত, ডাল, মাছ বা মাংস। খাবার শেষে খেতে পারেন মিষ্টি জাতীয় কোনো খাবার।

সাহরীতে খেতে পারেন ফাইবারযুক্ত ফল। শস্য জাতীয় খাবার বেশি সময় পেট ভরা রাখে। তাই বার্লি, ওটস, ছোলার মতো শস্য খেতে পারেন। যদিও এই খাবারগুলো পানির পিপাসা অনেক বাড়িয়ে দেয়।

খাবার শেষ করে কিছুক্ষণ হাঁটুন। এরপর পানি পান করুন। সেহেরির শেষ সময়ে এক গ্লাস পানিতে এক চামচ গ্লুকোজ মিশিয়ে পান করতে পারেন। এই পানীয় বাড়তি শক্তি জোগাবে। তবে ডায়াবেটিস থাকলে এটি এড়িয়ে যেতে হবে।

-এসআর