সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ৫ শতাংশ সহোদর শিক্ষার্থী ভর্তি নিতে নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোনো শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তি হয়ে থাকলে বা অধ্যয়নরত থাকলে তার সহোদর বা যমজ ভাইবোনদের মধ্য থেকে আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত আসনের বাইরেও ৫ শতাংশ আসনে ভর্তি করা যাবে।

১৫ মার্চ এ নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালার সংশোধনী অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এ বছরের ১৫ জানুয়ারি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষর করা সংশোধিত ভর্তি নীতিমালায় বলা হয়— ২০২৩ শিক্ষাবর্ষের জন্য কোনো প্রতিষ্ঠানে এন্ট্রি শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ সহোদর বা যমজ ভাই-বোনের ক্ষেত্রে আবেদনকারীর মধ্য থেকে ভর্তি করাতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনের সংখ্যা বেশি হলে কমিটি লটারির মাধ্যমে ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করবে। তবে এ সুবিধা কোনো দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ