বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি অভিবাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র না পাওয়ায় আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে মালয়েশিয়া প্রবেশের পর নিয়োগদাতারা তাদের চাকরি দিতে ব্যর্থ হয়। বাংলাদেশি ৯৫ জন কর্মীকে সেলাঙ্গরের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি দেওয়ার কথা ছিল। এজন্য তারা বাংলাদেশের একটি এজেন্সিকে নিয়োগ ফি বাবদ প্রায় ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত করে দিয়েছিলেন।

আটকদের একজন আবদুল্লাহ। ফ্রি মালয়েশিয়া টুডেকে তিনি বলেন, পেনাং বিমানবন্দরে তাদের সঙ্গে ইঞ্জিনিয়ারিং কোম্পানির দুই প্রতিনিধি দেখা করেন। ওই দুজন তাদের পাসপোর্ট নিয়ে যান। ৯৫ জনের মধ্যে ৪৮ জনের প্রথম ব্যাচ ২১ ডিসেম্বর মালয়েশিয়া পৌঁছায়। তারা পরে সেলাঙ্গর চলে যান। ৪৭ জনের দ্বিতীয় ব্যাচটি দেশটিতে পৌঁছায় ২৯ ডিসেম্বর। তবে তারা পেনাংয়ে রয়ে গেছেন।

আব্দুল্লাহ জানান, কোম্পানি তাদের একটি কোয়ার্টারে গাদাগাদি করে থাকতে দিয়েছে এবং তাদের দেওয়া খাবারও খুবই নিম্নমানের।

পেনাং শ্রম বিভাগের একটি সূত্র জানিয়েছে, অভিবাসী শ্রমিকদের খারাপ পরিবেশে রাখার বিষয়ে সদরদপ্তর থেকে তারা একটি প্রতিবেদন পেয়েছে।

সূত্র জানায়, গত সোমবার বাটারওয়ার্থ ও বুকিত মারতাজামের ৪টি স্থানে পুলিশ ও অভিবাসন বিভাগকে সঙ্গে নিয়ে পেনাং শ্রম বিভাগ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ জন প্রবাসীর পাসপোর্ট এবং ওয়ার্কপারমিট পাওয়া যায়নি। তাদের ফোনে শুধু নথিপত্রের ছবি পাওয়া যায়। ছবি দেখে জানা গেছে, তাদের পারমিট এবং পাসপোর্টের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। মেয়াদ না থাকায় অভিবাসন বিভাগ তাদের আটক করেছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার বলেছেন, তিনি বিষয়টি সম্পর্কে জেনেছেন। মন্ত্রণালয় শিগগির এ বিষয়ে একটি বিবৃতি দেবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ