সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

বাখমুতে একদিনেই ৫ শতাধিক রুশ সেনা নি-হ-ত: ইউক্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত শুক্রবার এক দিনেই বাখমুতে পাঁচ শতাধিক রুশ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। গতকাল শনিবার (১১ মার্চ) দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র এই দাবি করেছেন।

ডনবাসের বাখমুতে গেল কয়েক মাস ধরে লড়াই করছে রুশ সমর্থিত যোদ্ধারা।

ইউক্রেনের সামরিক মুখপাত্র শেরহি চেরেভাতি বলেন, রাশিয়া ২৪ ঘণ্টায় ১৬টির বেশি আক্রমণ করেছে। সাথে বাখমুতে ইউক্রেনীয় ও রুশ সেনােদের ২৩টি সংঘর্ষ হয়েছে।

চেরেভাতি বলেন, ‌‘এই সংঘর্ষে ২২১ শত্রু (রুশ সেনা) নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩১৪ জন।’

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও ইউক্রেনের দাবিটি স্বাধীনভাবে যাচাইবাছাই করতে পারেনি।

এদিকে বাখমুতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর রুশ সমর্থিত ওয়াগনার বাহিনী বলেছে, বাখমুতের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে তারা। সূত্র: রয়টার্স

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ