সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

আরব বিশ্বে রোজা শুরু ২৩ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবসহ আরব দেশগুলোতে পবিত্র মাহে রমজান শুরু হবে আগামী ২৩ মার্চ থেকে। সে অনুযায়ী বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে ২৪ মার্চ থেকে রোজা শুরু হওয়ার কথা।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার-আইএসি) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ২২ মার্চ কিছু আরব দেশে চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ২৩ মার্চ থেকে আরবে পবিত্র রোজা শুরু হবে। এবার ২৯টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ বিভাগ জানিয়েছে, ২৩ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হলে ২১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার আরবে পবিত্র ঈদ হবে শুক্রবার আর বাংলাদেশে ২২ এপ্রিল শনিবার। তবে এসব নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এদিকে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আরব দেশগুলোতে পণ্যদ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হয়েছে।

দেশগুলোতে রমজান জুড়ে অনেক প্রতিষ্ঠান ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে যাচ্ছে। পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারব্যবস্থা কঠোরভাবে মনিটরিং করা হয়।

অন্যদিকে, ২৪ মার্চ প্রথম রোজা ধরে সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ