সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ইস্তাম্বুলে ১৭ শতকের পুরোনো কোরআনের কপি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল শহরে ১৭ শতকের পুরোনো একটি কোরআনের কপি ও অটোমান আমলের ঐতিহাসিক বেশ কিছু নিদর্শন উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার (৩ মার্চ) ইস্তাম্বুলে একটি চোরাচালান বিরোধী অভিযানে এসব উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) দেশটির সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে দেশের বাইরে ঐতিহাসিক নিদর্শন পাচারের সন্দেহে ইস্তাম্বুল পুলিশ ডিপার্টমেন্টের অ্যান্টি স্মাগলিং ক্রাইমস ব্রাঞ্চ সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

অভিযানের সময় পুলিশের ক্রাইমস ব্রাঞ্চ শহরের ফাতিহ এবং উমরানিয়া এলাকায় অনুসন্ধান চালায়। অনুসন্ধানে ১৭ শতকের পবিত্র কোরআনের একটি পুরানো অনুলিপি ও ১০টি বিভিন্ন আকারের তরবারি উদ্ধার করা হয়। যা অটোমান যুগের বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও এ সময় প্রায় ১৭ ও ১৮ শতকের ১৪৪টি নিদর্শন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি প্রাচীন দরজার প্যানেল, অটোমান আমলের কয়েন দিয়ে সজ্জিত একটি নেকলেস, একটি সুলতান আব্দুল হামিদ (দ্বিতীয়)-এর মনোগ্রাম মেডেলিয়ন, সুলতান সেলিম (তৃতীয়) আমলের একটি রৌপ্য মুদ্রা, অটোমান আমলের শেষ দিকের সাতটি খঞ্জর।

খবরে বলা হয়েছে, অভিযানে দুই পাচারকারীকেও আটক করা হয়েছে। তুরস্কের সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষা সংক্রান্ত আইনের অধীনে আটক সন্দেহভাজনদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ