শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিপাইনে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এতে দেশটির কর্মকর্তারা আফটারশক ও কিছু জায়গায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন।

ফিলিপাইনের স্থানীয় সময় দুপুর টায়, পাহাড়ি খনিসমৃদ্ধ প্রদেশ ডাভাও দে ওরোর মারাগুসান মিউনিসিপ্যালের মিন্দালো দ্বীপের কাছে এ ‘অগভীর’ ভূমিকম্প আঘাত হানে।

মাটির গভীরে যেসব ভূমিকম্প হয় সেগুলোর তুলনায় অগভীর ভূমিকম্পগুলোতে বেশি ক্ষয়ক্ষতি হয়। তবে মঙ্গলবার ফিলিপাইনে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের বিপর্যয়ের কথা শোনা যায়নি।

মারাগুসান দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের একজন কর্মী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ভূমিকম্পের প্রভাবে জাতীয় মহাসড়কে কোনো ভূমিধসের ঘটনা ঘটেছে কিনা এখন সেটি খতিয়ে দেখছেন তারা।

ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো হতাহত এবং ক্ষয়ক্ষতির খবর পাইনি। তবে আমরা আশপাশের গ্রামগুলোতে খোঁজ-খবর নিচ্ছি।’

তিনি আরও বলেছেন, ‘ভূমিকম্পে আমাদের অফিসও কেঁপে ওঠে, কিন্তু কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি।’

মারাগুসান থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত তাগুম পুলিশ স্টেশনের কর্মকর্তা স্টেফেনি ক্লেমেন বলেছেন, ‘ভূমিকম্পটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল এবং এরপর কয়েকবার আফটারশক সংঘটিত হয়।’

বার্তাসংস্থা এপিকে সেই পুলিশ কর্মকর্তা আরও বলেছেন, ‘আমরা তাৎক্ষণিক আমাদের ডেস্কের নিচে চলে যাই এবং যখন কম্পন থেমে যায় তখন আমরা সোজা বাইরে চলে যাই। আমরা এখনো বাইরে আছি কারণ এখনো মৃদু আফটারশক আঘাত হানছে।’

তিনি জানিয়েছেন, যদিও ভূমিকম্পে হয়ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এটি সাধারণ মানুষের মনে ‘প্রচণ্ড ভীতি’ তৈরি করেছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ