সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

গ্রেপ্তার হচ্ছেন ইমরান খান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ লাহোরে আজ রোববার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসায় গেছেন।

তোশাখানা মামলার শুনানিতে একটানা হাজির না হওয়ায় ইমরানকে গ্রেপ্তার করতে পুলিশ সেখানে অবস্থান করছেন বলে দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি দেশটির এক জেলা ও দায়রা আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পুলিশ সেখানে পৌঁছালে ইমরানের বাসভবনে অবস্থানরত সমর্থকরা বাধা দেন এবং বাড়ির দরজা খুলেননি।

জামান পার্কের বাইরে থেকে অবস্থানরত ইসলামাবাদের এক পুলিশ সাংবাদিকদের বলেছেন, বিচারিক আদেশেই তারা লাহোরে এসেছেন। তিনি জানান, তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ওই কর্মকর্তা আরও বলেন, পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে তারা জামান পার্কে এসেছেন। তিনি বলেন, আমাদের লাহোর পুলিশ সাহায্য করছে। প্রতিবেদনে বলা হয়েছে, জামান পার্কের দিকে আসা সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড বসানো হয়েছে।

ইসলামাবাদ পুলিশ এক টুইট বার্তায় বলেছে, তারা আদালতের নির্দেশে লাহোরে এসেছেন এবং ইমরান খানকে তাদের নিরাপত্তায় ইসলামাবাদে নিয়ে যাবেন।

যারা তাদের বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান গ্রেপ্তার এড়াচ্ছেন। এসপি ইমরানের রুমে গেলে তাকে সেখানে খুঁজে পাননি। এদিকে এই ঘটনায় পিটিআই-এর নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। ডন জানিয়েছে, তারা বিশাল বিক্ষোভের হুমকি দিচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ