সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ওমরা পালনে সাইকেল চালিয়ে মক্কায়, স্বপ্ন পূরণের আগেই মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা পালন করতে দীর্ঘ ৭৩ দিন সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেও স্বপ্ন পূরণ হলো না সিরিয়ান বংশোদ্ভূত গাজি শাহাদাহেল। এর আগেই গত ১৭ ফেব্রুয়ারি ইহরাম পরা অবস্থায় হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন তিনি।

আল-জাজিরা মুবাশির সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর জার্মানির হামবুর্গ থেকে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন ৫৩ বছর বয়সী সিরিয়া বংশোদ্ভূত এই ব্যক্তি। দীর্ঘ ৭৩ দিন পর মক্কার কাছাকাছি এসে মারা যান। পরবর্তীতে পবিত্র মসজিদুল হারামে জানাজা নামাজের পর মক্কায় তাকে দাফন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইকেলযোগে ভ্রমণের সময় শাহাদাহ অস্ট্রিয়া, ইতালি পাড়ি দিয়ে মিসরের কায়রো পৌঁছেন। এরপর লোহিত সাগর হয়ে সাফাজা উপকূলে পৌঁছেন। সেখান থেকে মক্কার উদ্দেশে রওনা হন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজ পেজে জীবনের শেষ দিনের বিবরণও তুলে ধরেন শাহাদাহ।

মৃত্যুর পর পেজের এক মডারেটর লিখেছেন, ‘সব প্রশংসা আল্লাহর। আপনি আপনার গন্তব্যে পৌঁছে গিয়েছেন। পবিত্র মক্কা নগরীতে আপনার পা পড়েছে। ইহরামের সাদা কাপড়ও আপনার গায়ে রয়েছে। আল্লাহর ভালোবাসায় আপনি পবিত্র মসজিদুল হারামের উদ্দেশে পথ চলতে শুরু করেছেন। অতঃপর সেই মুহূর্তেই আল্লাহ আপনাকে তার কাছে ডেকে নিয়েছেন। আল্লাহর ইচ্ছায় জান্নাতেও তিনি আপনাকে নিয়ে যাবেন।’

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ